কমলগঞ্জে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

কমলগঞ্জে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন এর কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি জিডিশন সুচিয়াং এর সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়ার পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী দিনে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, লেখক-গবেষক আহমদ সিরাজ, নাগরিক উদ্যোগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহন রবিদাস।

Manual7 Ad Code

গত মঙ্গলবার সকালে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবাসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আশুতাষ দাস, প্রতিদিন প্রজেক্টরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রশিক্ষণে মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সবশেষে প্রশিক্ষণার্থীর মাঝে ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!