কমলগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনে চলছে মহোৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনে চলছে মহোৎসব

  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এসব বালুর চাহিদা বেশি থাকায় সরকারি কোন আইন না মেনে স্থানীয় একটি প্রভাবশালী মহল উপজেলার বিভিন্ন ছড়া থেকে এসব বালু উত্তোলন করছে। এতে পরিবেশ, ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। এলাকার ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে প্রশাসনের লোকেরা লোক দেখানো অভিযান করলেও এর স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। প্রশাসনের লোকেরা আসার আগেই বালু উত্তোলনকারী চক্র পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা যায়, উপজেলার সুনছড়া, দেওছড়াসহ কয়েকটি পাহাড়ি ছড়ার একাধিক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েকটি স্তুপ করে রাখা হয়েছে। এসব বালু ট্রাকযোগে বিভিন্ন স্থানে পরিবহন ও বিক্রি করা হচ্ছে। ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার দুপাশের প্রশস্ততা বাড়ছে। ফলে পরিবেশ-প্রতিবেশ ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ হচ্ছে। এছাড়া উপজেলার কামারছড়া, লাউয়াছড়া, লংগুছড়া, ধামালিছড়াসহ অসংখ্য স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ছড়া থেকে সরকারি ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সুনছড়া থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন এখান থেকে ২০/২৫ হাজার টাকার সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করা হয়। এ বালুর বাজারমূল্য অনেক বেশি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও রাস্তার অনেক ক্ষতি হচ্ছে।

Manual7 Ad Code

শমশেরনগর ইউনিয়নের বাসিন্দা সিপন মিয়া বলেন, দেওছড়া থেকে লুকিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ট্রাকযোগে লুকিয়ে বালু পরিবহন করা হচ্ছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনসহ স্থানীয়রাও নিরব ভূমিকা পালন করছে।

Manual5 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, কমলগঞ্জের যেসব ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এসব স্থানে অভিযান পরিচালনা করা হবে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!