বড়লেখায় এক রাতে ১৩ দোকানে চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় এক রাতে ১৩ দোকানে চুরি

  • শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা চত্ত¡র প্রাঙ্গণ ও পানিধার এলাকায় বৃহস্পতিবার রাতে একসাথে ১৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগন জানিয়েছেন। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দু’টার পর উপজেলা চত্ত¡র প্রাঙ্গণের অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্স, সাইফুর কম্পিউটার, ইত্যাদি ষ্টোর, সুরচি এন্টারপ্রাইজ, হাসান ভেরাইটিজ ষ্টোর, সেজুতি ফার্মেসী, জাফর ফার্মেসী, আফিফ কার হাউজ ও ফাবিহা কম্পিউটারের দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এছাড়া প্রায় ১শ গজ অদূরে পানিধার বাজারের তোফায়েল ডিপার্টমেন্টাল ষ্টোর, কারওয়াস, লিলি ফুড ও কয়েছ ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে। ইত্যাদি ষ্টোরের সত্ত¡াধিকারী সাইফুর রহমান ও অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্সের স্বত্তাধিকারী রুপম দাস জানান, চোরেরা প্রত্যেকটা দোকানে একই ষ্টাইলে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোরেরা অন্য কোন মালামাল নয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতংক বিরাজ করছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সিসি ক্যামেরার ফোটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!