বড়লেখায় আরো ১০ গৃহহীন পরিবার পেল নতুন পাকাঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় আরো ১০ গৃহহীন পরিবার পেল নতুন পাকাঘর

  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সরকারি পাকা ঘর পেল আরো ১০ গৃহহীন পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এসব ভুমিহীনদের মাঝে ভুমির কবুলিয়ত ও সরকারি পাকা ঘরের চাবি হস্তান্তর করেছে। এ নিয়ে বড়লেখায় সর্বমোট ২৪৬ ভুমি ও গৃহহীন পরিবার পেল মাথা গোজার নিজস্ব স্থায়ী ঠিকানা।

Manual2 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ১০ ভুমিহীন পরিবারকে দলিলপত্র হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগে নেতা বদর উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!