বৃক্ষরোপনে বিশেষ অবদানে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী ও বৃক্ষপ্রেমী কবির পেলেন জাতীয় পুরস্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বৃক্ষরোপনে বিশেষ অবদানে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী ও বৃক্ষপ্রেমী কবির পেলেন জাতীয় পুরস্কার

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার ‘বৃক্ষবন্ধু নার্সারী’ ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করেছে। বৃক্ষরোপনে এ নার্সারীটি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। রোববার বিকেলে জাতীয় বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পুরস্কারের চেক ও ক্রেষ্ট প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। অপরদিকে ব্যক্তিগত মালিকানায় ফল ফসলের বাগান করে বৃক্ষরোপনে বিশেষ অবদান রাখায় ‘চ’ শ্রেণীতে তৃতীয় দেশ সেরা নির্বাচিত হলেন বড়লেখার বৃক্ষপ্রেমী উদ্যামী তরুণ মেহেদী হাসান কবির।

Manual4 Ad Code

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় ‘ছ’ ক্যটাগরিতে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সাারী। এর স্বীকৃতি স্বরূপ রোববার আনুষ্ঠানিকভাবে বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী মো. সোনাহর আলীর ছেলে আইনুল ইসলাম ও তরুণ বৃক্ষপ্রেমী মেহেদী হাসান কবিরের হাতে এ জাতীয় পুরস্কারের পৃথক চেক ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এর আগে ২০১৮ সালে বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর সম্মাননা ক্রেষ্ট পান বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী বৃক্ষবন্ধু মো. সোনাহর আলী। উল্লেখ্য বৃক্ষপ্রেমিক সোনাহর আলী প্রায় ৪০ বছর ধরে বৃক্ষরোপনে বিশেষ অবদান রেখে চলেছেন।

Manual5 Ad Code

আগারগাঁও বন ভবনের হৈমতি মিলনায়তনে বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবারের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও প্রধানমন্ত্রীর জতীয় পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক ড. আব্দুল হামিদ, উপ-প্রধান বন সংরক্ষক মঈন উদ্দিন খান, জাতীয় বৃক্ষমেলায় প্রথমস্থান অর্জনকারী বরিশাল নার্সারীর মালিক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!