বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

  • বুধবার, ২৭ জুলাই, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দিনব্যাপি ‘কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন যোগাযোগ ও জনসচেতনতা জোরদার করণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন ফোরামের ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রামেন্দ্র সিংহ।

সিনিয়র সাংবাদিক আব্দুর রব ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গেনাইজেশনের নির্বাহী পরিচালক এমএএইচ সাহীন। মতবিনিময় সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ভিএসডিও’র জেলা সমন্বয়কারী রোকশান আরা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইমলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা সদর ইউনিয়নের ইউপি সদস্যা রহিমা বেগম, ইউপি সদস্যা মনিয়া বেগম, কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সল আহমদ, সাংবাদিক মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, এজে লাভলু প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!