বড়লেখায় অটোরিকশা চালক স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় অটোরিকশা চালক স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পরকিয়া প্রেমিকদের নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার অভিযোগে পুলিশ নিহত সিএনজি অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগমকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে বিয়ানীবাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় দৌলতপুর বাজার সংলগ্ন কানলি ব্রিজ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে।

Manual7 Ad Code

এর আগের দিন পুলিশ ফখরুল ইসলাম হত্যায় সম্পৃক্ততার অভিযোগে তার মেজ ছেলে উজ্জল আহমদ, নিহতের স্ত্রীর ঘনিষ্টজন সেলিম উদ্দিন, মস্তাব উদ্দিন ও কবির আহমদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম (৪৫) একাধিক পুরুষের সাথে পরকিয়া চালিয়ে যাচ্ছিলেন। পরপুরুষ আসক্তির কারণে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এর জেরে সোমবার রাতে ফখরুল ইসলামকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির লেচু গাছে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। নিহতের স্ত্রী দিলারা বেগম, তার পরকিয়া প্রেমিকরা ও মেজ ছেলে আত্মহত্যা বলে এলাকায় প্রচারণা করে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম বুধবার রাতে নিহতের স্ত্রী দিলারা বেগম, মেজ ছেলে উজ্জল আহমদসহ ৫ জনের নাম উল্লেখ ও আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলায় করেন।

Manual7 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ফখরুল ইসলাম হত্যা মামলায় নিহতের স্ত্রী, ছেলেসহ ৫ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের স্ত্রী দিলারা বেগম বিয়ানীবাজার পালিয়ে যাচ্ছিলেন। কানলি ব্রিজের ওপর থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যার মোটিভ উদ্ঘাটনের জন্য আদালতে আসামীদের রিমান্ড চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!