বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপুর্তিতে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপুর্তিতে আলোচনা সভা

  • শনিবার, ৩০ জুলাই, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে বড়লেখা পৌরশহরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে বড়লেখা ইউ.কে ফাউন্ডেশন বড়লেখার দরিদ্র মানুষের বসতঘর নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ভুমিকা রেখে চলেছে। সাম্প্রতিক বন্যায়ও তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ করেছে।

Manual6 Ad Code

বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের ট্রেজারার নাজমুল ইসলাম ও শিক্ষক এমদাদুল ইসলাম চৌধুরী শিমুলের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হেমলেট সিটির কাউন্সিলার আতাউর রহমান, বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রভাষক এমএ হাসান প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!