বড়লেখায় মানবাধিকার কর্মী দম্পতিকে হত্যার চেষ্টা : ৫ আসামীর ২ বছরের সাজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় মানবাধিকার কর্মী দম্পতিকে হত্যার চেষ্টা : ৫ আসামীর ২ বছরের সাজা

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানবাধিকার সংগঠন ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও তার স্ত্রী আয়শা আক্তারকে হত্যার চেষ্টা মামলায় ৫ আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে। রোববার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। এসময় সাজাপ্রাপ্ত ৫ আসামীদের ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- বড়লেখা পৌরসভার পাখিয়ালার মৃত আরজদ আলীর ছেলে আব্দুস সহিদ, আব্দুল হাছিব, আব্দুল লতিফ ও মূছেগুল গ্রামের ছাপ্পাই আলীর ছেলে ফখর উদ্দিন।

Manual6 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বড়লেখা উপজেলার মূছেগুল গ্রামের মৃত সফিউল্লাহর মেয়ে আয়শা আক্তারকে বিয়ে করে শ্বশুড়বাড়িতে বসবাস করেন। স্ত্রী ও শ্বাশুড়ির রেজিয়া বেগমের সাথে আসামীদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। তারা প্রায়ই আব্দুল্লাহ আল মাসুদের শ্বশুড় বাড়ির ভুসম্পত্তি জবর দখলের অপচেষ্ঠা চালাতে থাকে। গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী দুপুরবেলা সঙ্গবদ্ধভাবে আসামীরা আব্দুল্লাহ আল মাসুদের স্ত্রী আয়শা আক্তার ও শ্বাশুড়ি রেজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। দা, মুগোর ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। এতে তারা ৩জনই গুরুতর আহত হন। এঘটনায় আহত আয়শা আক্তার হামলাকারী ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা (সিআর-৩২/২০) করেন।

Manual8 Ad Code

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরাম হোসেন জানান, সিআর-৩২/২০ মামলার রায়ে বিজ্ঞ আদালত ৫ আসামীর ৫ জনকেই দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এদের একজন পলাতক।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!