জুড়ীতে ফের অজগর উদ্ধার সংরক্ষিত বনে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে ফের অজগর উদ্ধার সংরক্ষিত বনে অবমুক্ত

  • সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে প্রায়ই লোকালয়ে ধরা পড়ছে অজগর সাপ। সংরক্ষিত বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটের কারণে অজগর সাপসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে। মাত্র এক মাসের ব্যবধানে বড়লেখা ও জুড়ীতে ৩টি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। জুড়ীতে লোকালয় থেকে প্রায় ৭ ফুট লম্বা উদ্ধারকৃত অজগরটি রোববার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় বনকর্মীরা পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেছে।

জানা গেছে, উপজেলা সদরের উত্তর ভবানীপুর এলাকার কাজল মিয়ার বাড়িতে শনিবার রাতে একটি অজগর সাপ ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের লোকজন রাত ১১টার দিকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। রোববার বিকেলে সাপটিকে তারা স্থানীয় পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেন। খাবারের সন্ধানে ক্ষুধার্ত অজগরটি লোকালয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এদিকে ২৬ জুন জুড়ীর আমতৈল গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে একটি ও ২৭ জুলাই বড়লেখার উত্তর ডিমাই ষাটমার পার গ্রামের একটি ছড়া থেকে বিশাল আকৃতির আরেকটি অজগর সাপ উদ্ধার করে মাধবকুÐ ইকোপার্কে অবমুক্ত করেছে বনবিভাগ।

Manual5 Ad Code

বনবিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, উদ্ধারকারে অজগরটিকে ক্ষুধার্ত দেখাচ্ছিল। খাবারের সন্ধানে আশপাশের কোন জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার বিকেলে অজগরটি পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!