বড়লেখায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে মোবাইল মেকানিক যুবক, অতঃপর… – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে মোবাইল মেকানিক যুবক, অতঃপর…

  • সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual3 Ad Code

বড়লেখায় এবার গভীর রাতে উপজেরার পূর্ব দক্ষিণভাগ গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজের উদ্দেশ্যে ঢুকে পড়ে ফেঁসে গেল সেই বখাটে মোবাইল মেকানিক রুহুল আমিন (২২)। প্রতিবেশিরা তাকে ধরে বেঁধে ফেলেন।

Manual8 Ad Code

গত ২৮ জুন উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশালিন আচরণের কারণে পরদিন পুলিশ তাকে গ্রেফতার করে। এঘটনায় পুলিশের এসআই স্বপন কান্তি দাস তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করেন। রুহুল আমিন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পেনাগুল গ্রামের হেলাল উদ্দিন মামুনের ছেলে। পেশায় মোবাইল মেকানিক। তার উত্ত্যক্তের কারণে স্কুল কলেজের ছাত্রীরা অতিষ্ট।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ বাজারের মোবাইল মেকানিক রুহুল আমিন রোববার মধ্যরাতে পুর্ব দক্ষিণভাগ গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পড়ে। ঘটনা আঁচ করতে পেরে প্রতিবেশিরা তাকে আটক করে উঠানে বেঁধে রাখে। অতঃপর ভোররাতে ওয়ার্ড মেম্বার আব্দুল মজিদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। অনৈতিক কাজের অপরাধে আইন প্রয়োগকারী সংস্থার নিকট তুলে না দিয়ে মেম্বারের জিম্মায় ছেড়ে দেয়ায় এলাকার সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) মুহিবুর রহমান কামাল জানান, মধ্যরাতে অনৈতিক কাজে রুহুল আমিনকে স্থানীয় লোকজন আটক করেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। তার (আটক যুবকের) ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ তাকে জিম্মায় নিয়েছেন।

Manual5 Ad Code

ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, এ ঘটনায় গৃহবধু লিখিত কোন অভিযোগ দিতে রাজি হননি। বিষয়টি স্থানীয় ময়মুরব্বি পর্যায়ে সমাধানের জন্য তিনি তাকে জিম্মায় নিয়েছেন। কোন মুচলেকা নিয়েছেন কি না জানতে চাইলে বলেন, নেননি, তবে নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!