বড়লেখায় কোভিড-১৯ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামুলক প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় কোভিড-১৯ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামুলক প্রচারণা

  • বুধবার, ৩ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় কোভিড-১৯ প্রতিরোধে টিকা নেওয়ার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতামুলক প্রচারণা, ক্লাস রুটিন, লিফলেট ও ষ্টীকার বিতরণ কর্মসূচি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় এনজিও সংস্থা ভিলেজ সোস্যাল ডেপলপমেন্ট অর্গানাইজেশন ও ভিএসডিও এর আয়োজন করেছে।

Manual8 Ad Code

সোমবার উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে প্রচার অভিযানের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আসুক আহমদ, ভিলেজ সোস্যাল ডেপলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী প্রধান এমএএইচ শাহীন ও যুগান্তরের সাংবাদিক সাবেক শিক্ষক আব্দুর রব। এদিন গাংকুল পাথারিয়া মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এনজিও সংস্থার কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযানে অংশগ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপাধ্যক্ষ মাওলানা শরফ উদ্দিন, প্রভাষক বিপুল হোসেন প্রমুখ। মঙ্গলবার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে করোনা সচেতনতামুলক প্রচারাভিযানে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, নবাগত সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস, সাংবাদিক আব্দুর রব, সিনিয়র শিক্ষক (বিএসসি) সাইফুল ইসলাম প্রমুখ। পরে সংশ্লিষ্টরা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু ও সহকারি প্রধান শিক্ষক স্মৃতি কুমার সিংহের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ বিষয়ে সচেতনতামুলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!