বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ ব্যবসায়িকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ ব্যবসায়িকে জরিমানা

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের বিভিন্ন দোকানে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় আদালত দুইজন ব্যবসায়িকে অর্থদণ্ড দিয়েছে। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।

Manual7 Ad Code

জানা গেছে, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের ব্যবসায়ি আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ি আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার দীর্ঘ ৯৭ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার দায়ে দুইজন ব্যবসায়িকে অর্থদণ্ড দিয়েছেন। তাদের দোকান থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিকেলে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!