ঘাটতি সমন্বয়ের নামে আইএমএফ’র শর্ত মানতে জ্বালানী তেলের দাম বৃদ্ধি : মেনন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

ঘাটতি সমন্বয়ের নামে আইএমএফ’র শর্ত মানতে জ্বালানী তেলের দাম বৃদ্ধি : মেনন

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন,” ঘাটতি সমন্বয়ের নামে আইএমএফ-এর শর্ত মানার মধ্যদিয়ে সরকার বিষ গিললো, এবং তার জন্য জ্বালানী তেলের দাম বৃদ্ধি। এই বিষ এখন অর্থনীতির দেহ ছাড়িয়ে রাজনীতি ও সমাজে বিস্তৃত হবে। আইএমএফ যে সব দেশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেসব দেশেই অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়।’

শনিবার (৬ আগস্ট ২০২২), বিকাল ৩টায় ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এই অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈশ্বিক সংকটের বাস্তবতা স্বীকার করেও যে কথাটি বলা প্রয়োজন, তা’হল এই সংকটের দায়ভার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া যায় না। জ্বালানিক্ষেত্রে গত দুই দশকে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে তা এখনও অব্যাহত আছে, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই এই সংকট এড়ানো যেত।

Manual1 Ad Code

তিনি আরে বলেন, জনগণ ধৈর্য্য ধারণ করেছে বলেই ষড়যন্ত্রকারীরা এখনও পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি জনিত সংকট নিয়ে কিছু করতে পারছেনা। কিন্তু মুষ্টিমেয় দুর্নীতিবাজ, অসৎ ব্যক্তির লোভের ফলে অর্থনীতির যে দশা হতে চলেছে তাতে জনগণের ঐ ধৈর্য্য বজায় রাখা কঠিন হয়ে পরেছে। এরপরেও গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে মরার উপর খড়ার ঘাঁ।

Manual7 Ad Code

পার্টির কেন্দ্রীয় অফিসে দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন।

সমাবেশে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পার্টির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড তৌহিদুর রহমান।

Manual3 Ad Code

সমাবেশে আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড মহানগর নেতা কমরেড বেনজীর আহমেদ, কমরেড শাহানা ফেরদৌসি লাকী, কমরেড মুর্শিদা আখতার, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড তাপস কুমার রায়, কমরেড তাপস দাস, কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড তপন সাহা, কমরেড জাকির হোসেন, কমরেড মামুন মোল্লা, কমরেড অতুলন দাস আলো, কমরেড ওমর ফারুক সুমন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পার্টির কার্যালয় এসে শেষ হয়।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews