কমলগঞ্জে পানি নিষ্কাশন প্রতিবন্ধকতায় ৩’শ একর আমন ধান বিনষ্ট! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে পানি নিষ্কাশন প্রতিবন্ধকতায় ৩’শ একর আমন ধান বিনষ্ট!

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: শুধুমাত্র পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮/৯ দিন ধরে ৩০০ একর রোপা আমন পানিতে নিমজ্জিত। কৃষকরা বলছেন সব চারা পচে বিনষ্ট হয়ে গেছে। উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক কৃষকের হাড় ভাঙা পরিশ্রম পানির নিচেই তলিয়ে গেছে।

Manual4 Ad Code

উত্তরভাগ, মধ্যভাগ, নোয়াগাঁও, কালারায়বিল, শ্রীপুর, পাথারীগাঁও গ্রামের ওয়াসিম মিয়া, আলম মিয়া, প্রসন্ন সিংহ, সুশীল সিংহ, জমসেদ আলী, নিশি কান্ত প্রমুখ কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বিগত এক সপ্তাহ টানা বৃষ্টি আর উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে এসব গ্রামের ফসলী জমি তলিয়ে গেছে। স্থানীয় নৈনাছড়া নদীতে মাছ ধরার জন্য বাঁশের খাঁটি, নদীর পাশ ছোট হওয়া এবং এ নদীতে দীর্ঘদিন ধরে নির্মাণাধীন একটি ব্রীজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। গত মঙ্গলবর আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন ও দুই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিমজ্জিত ফসলী জমি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন জানান, মূলত পানি নিষ্কাশনে ব্যপক প্রতিবন্ধকতা নদীর পানি প্রবাহে বাধায় আমনের ফলন ব্যাহত হচ্ছে। নির্মাণাধীন ব্রীজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, দ্রুত এ সব সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!