সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলায় : কমলগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলায় : কমলগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের উবাহাটা এলাকায় দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত থানের উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা চৌমুহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জুসেফ আলী চৌধুরী সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম, এ, ওয়াহিদ রুলু, শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, এম. এ. হামিদ, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা কমিটি, উপজেলা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি একাত্মতা প্রকাশ করেন।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সাংবাদিক আব্দুল বাছিতের অবস্থা আশঙ্কাজনক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে জীবনমৃত্যুর সন্ধিক্ষনে লড়ছে। অনিয়ম, দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায়। প্রকাশ্য দিবালোকে আব্দুল বাছিতের উপর হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় মোটরসাইকেল যোগে ৩ জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল বাছিত খান এর মোটরসাইকেলের গতিরোধ করে তার হাত, পা, মাথাসহ বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সাংবাদিকের সাথে থাকা আরেক সহকর্মী আমিনুল ইসলাম হিমেল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!