বড়লেখায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্তদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Manual2 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেইন।

Manual5 Ad Code

বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual5 Ad Code

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে পৌরসভা আয়োজিত শোকসভায় বক্তব্য দেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, পৌর সহকারি প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!