জাতীয় শোক দিবসে বড়লেখার ১০০ দুস্ত পরিবার পেল বিজিবি’র খাদ্যসামগ্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

জাতীয় শোক দিবসে বড়লেখার ১০০ দুস্ত পরিবার পেল বিজিবি’র খাদ্যসামগ্রী

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখায় ১০০ দুস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। সোমবার বিকেল চারটায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ও বিজিবি’র আওতাধীন বোবারথল বিওপি’র ছোটলেখা বাজারে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী।

উক্ত ত্রাণসামগ্রী বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন, বিজিবি বোবারথল বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. মনির হোসেন। এসময় গণমাধ্যমকর্মী, এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!