কুলাউড়ায় ইয়াবা ব্যবসায়ী আটকে এলাকায় আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় ইয়াবা ব্যবসায়ী আটকে এলাকায় আনন্দ মিছিল

  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ৬০২ পিছ ইয়াবাসহ মনু মিয়া (৪৫) নামক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদিকে মাদক ব্যবসায়ী মনুকে পুলিশ আটক করায় হায়দরগঞ্জ বাজারের স্থানীয় লোকজন আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

Manual3 Ad Code

তিনি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. এনামুল হকসহ একদল পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কর্মধার টাট্টিউলি গ্রামের বাসিন্দা মৃত নানু মিয়ার ছেলে মনু মিয়াকে হায়দরগঞ্জ বাজারস্থ তার চায়ের দোকান থেকে ৬০২ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশের হাতে আটক মনু মিয়া জানান, ১২ বছর ধরে স্থানীয় এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। তিনি চা বিক্রি করে সংসার চালান। তবে পুলিশের হাতে ৬০২ পিছ ইয়াবাসহ আটক প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রথম ইয়াবা ব্যবসা শুরু করেছি। জুড়ীর ফুলতলা এলাকার একজন আমাকে এই ইয়াবা দিয়েছেন বিক্রি করার জন্য।

Manual7 Ad Code

থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মনুর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেফতার করতে পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল দীর্ঘদিন থেকে। এছাড়া ২০১৮ সালে বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান রয়েছে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!