বড়লেখায় চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে হার্ট এ্যাটাকে মারা গেলেন বৃদ্ধা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে হার্ট এ্যাটাকে মারা গেলেন বৃদ্ধা

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় চাচা-ভাতিজার মারামারি থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আয়শা বেগম ছায়া (৭০) নামক এক বৃদ্ধা। ঘটনার অধিকতর তদন্তের জন্য পুলিশ নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির বোয়ালী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত আয়শা বেগম গ্রামের মৃত আব্দুল খালিক খানের স্ত্রী। তিনি চাচা মুসলিম উদ্দিনের মা ও ভাতিজা রুবেল আহমদের দাদি।

Manual5 Ad Code

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোবাইল ব্যবহার নিয়ে চাচা মুসলিম উদ্দিন ও ভাতিজা রুবেল আহমদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে রূপ নিলে তা থামাতে এগিয়ে যান মুসলিম উদ্দিনের মা ও রুবেলের দাদি বৃদ্ধা আয়শা বেগম। এসময় তিনি হার্টএটাক করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মাসুক উদ্দিন জানান ‘খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!