কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা মূল আসামীসহ ৬জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা মূল আসামীসহ ৬জন গ্রেফতার

  • সোমবার, ২২ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গত শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দা দিয়ে এলপাতারি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ঘটনার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক হিসেবে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া(৩৮) কে আটক করেছিল।

এ ঘটনায় ৪ দিন পর ৬ জনের নাম উল্লেখ্য করে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টা মামলা করা হলে আটক ২ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

Manual4 Ad Code

ঘটনার ৭দিন পর র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ মামলার মূল আসামী কাওছার মিয়া (৩৫) ও ফারুক মিয়াকে(৩৪) আটক করে রোববার কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে। অন্যদিকে রোববার এ মামলায় মৌলভীবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে নাজির মিয়া (৩৭) ও লিটন মিয়া (৩৮) কে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৬জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য এলপাতারি ভাবে দায়ের কুপে সাংবাদিক বাঁিছতের ২ হাত ও ২ পায়ে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। সাংবাদিক আব্দুল বাঁছিত এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!