বড়লেখায় ১৬০ শিক্ষার্থীকে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র স্কুল ড্রেস বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় ১৬০ শিক্ষার্থীকে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র স্কুল ড্রেস বিতরণ

  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিল। বড়লেখা সদর ইউনিয়নের অনগ্রসর এলাকা উত্তর ডিমাইর এলসারিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে সম্প্রতি ইউনিফর্ম (স্কুল ড্রেস) বিতরণ করেছে। এদিকে স্কুলের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল ও তার সহোদর মামুন ইকবালকে সংবর্ধনা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয় ইউপি মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবজাল হোসেন আউয়ালের সভাপতিত্বে ও বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবুল হাসিম স্বপনের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল ইমাম মো. কামরান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সংবর্ধিত অতিথি বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল, মামুন ইকবাল, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র স্থানীয় প্রতিনিধি শামীম আহমেদ, হলি চাইল্ড একাডেমির পরিচালক শিমুল চৌধুরী, হাবিবুর রহমান প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষু লাল দেব।

Manual7 Ad Code

পরে সংবর্ধিত অতিথি শাহিন ইকবাল ও সহোদর মামুন ইকবালকে এলসারিন উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!