কুলাউড়ায় দুই পরিবারের ১২ জন করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় দুই পরিবারের ১২ জন করোনা আক্রান্ত

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual7 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::  

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলায় এবার ৫ শিশুসহ দুই প‌রিবা‌রের ১২ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে উপ‌জেলার কা‌দিপুর ইউ‌নিয়‌নের মনসুর এলাকার একটি পরিবা‌রের ৭ জন এবং বরমচাল ইউ‌নিয়‌নের আ‌কিলপুর এলাকার এক‌টি প‌রিবা‌রের ৫ জন আক্রান্ত হ‌য়ে‌ছেন।

Manual8 Ad Code

বৃহস্প‌তিবার (১১ জুন) তাঁদের কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট পজেটিভ এ‌সে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য, প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। তি‌নি জানান, বুধবার মধ্যরা‌তে ঢাকার শে‌রে বাংলা রো‌ডস্থ ন্যাশনাল ইন্স‌টি‌টিউট অব ল্যাব‌রেট‌রি মে‌ডি‌সিন এণ্ড রেফা‌রেল সেন্টার থে‌কে রি‌পোর্টগু‌লো প‌জে‌টিভ আ‌সে।

Manual2 Ad Code

আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফাতেমা বেগম (৫৫), রাজু আহমদ (৪৩), তাহমিনা বেগম (২৫), রুমা বেগম (৩৫), নিশাত (০৮), নাসির (০৪) ও সাদিয়া রহমান (২৬) -সহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী (১০), অংকুশ চক্রবর্তী (০৪), পপি চক্রবর্তী (২৫), ঐশী চক্রবর্তী (০৯) এবং অ‌মিশা চক্রবর্তী (০৬)- সহ ৫ জন। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য, প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, আক্রান্ত‌দের দুই‌টি প‌রিবা‌রের দুই সদস্য আগে ক‌রোনায় আক্রান্ত ছি‌লেন। তাই সেসব বা‌ড়ি লকডাউন করা আ‌ছে। নতুন ক‌রে তাঁ‌দের‌কে নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!