বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি’র উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি’র উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২৪ আগস্ট ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এসব ত্রাণ এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।

“সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য” এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে তাদের সেবায় হাত বাড়িয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাফওয়ার কেন্দ্রীয় সভানেত্রী তাহমিদা হান্নান এর উদ্যোগে বিভিন্ন প্রকার খাদ্য, বস্ত্র এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এসকল ত্রাণ বিতরণ কর্মসুচি বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া সভানেত্রীর দিক নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে উক্ত ত্রাণ এবং পুনর্বাসন সামগ্রী (টিন, টিউবওয়েল, শাড়ী ও লুঙ্গী) বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!