রাজনগরে ১৮০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে ১৮০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • সোমবার, ২৯ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ ১৮০ পিছ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই মো: কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রোববার (২৮ আগষ্ট) রাতে থানার দত্তগ্রাম (ময়নার দোকানে) আলেয়া ফার্ণিচার মার্ট এ অভিযান চালিয়ে ১৮০ পিছ ইয়াবাসহ আলী হোসেন (৩৫) এবং সুমন মিয়া (২৬) নামে ২ জনকে আটক করে।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আলী হোসেন উপজেলার দত্তগ্রাম গ্রামের কমরু মিয়ার ছেলে এবং আটক সুমন মিয়া উপজেলার ডেপলউড়া গ্রামের ছালামত মিয়ার পুত্র।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফার্ণিচার ব্যবসার আড়ালে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews