চৌধুরী আবু সাঈদ ফুয়াদের “ইউনিয়ন ডাইরেক্টরি কুলাউড়া’র” মোড়ক উম্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

চৌধুরী আবু সাঈদ ফুয়াদের “ইউনিয়ন ডাইরেক্টরি কুলাউড়া’র” মোড়ক উম্মোচন

  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

এইবেলা কুলাউড়া:: কুলাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কবি, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের লেখা “ইউনিয়ন ডাইরেক্টরি কুলাউড়া” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) বিকেলে প্রেস ক্লাব কুলাউড়ার আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উম্মোচন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

Manual4 Ad Code

প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।

Manual4 Ad Code

অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাক্ষণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক আহমদ নোমান, কুলাউড়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা (সরকারী প্রাথমিক) প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুম, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল, সহ-সভাপতি এম. মছাব্বির আলী, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলম।

 

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews