কুলাউড়ায় লাইব্রেরির উদ্বোধন করলেন আ’লীগ কেন্দ্রিয় সাংগঠনিক নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়ায় লাইব্রেরির উদ্বোধন করলেন আ’লীগ কেন্দ্রিয় সাংগঠনিক নাদেল

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়ায় বাতিঘর ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান বাতিঘর লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট সোমবার বিকেল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাতিঘর লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual6 Ad Code

স্থানীয় অগণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মন্তাজ আলীর সভাপতিত্বে ও বাতিঘর ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা অ্যাডভোকেট মো: ফয়সাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, প্রবীণ রাজনীতিবিদ মো: আজাদ মিয়া, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দেব রতন, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, শিক্ষক মাহবুবুল আলম আকুল, উপজেলা যুবলীগ নেতা তৈমুল ইসলাম, ইউপি সচিব আব্দুল বারী, বাতিঘরের সদস্য মতিউর রহমান, মো: জীবন রহমান, আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল প্রমুখ। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে আলোর দ্যুতি ছড়িয়ে দিতে দেশে ও প্রবাসে অবস্থান করা মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় বাতিঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

এই বাতিঘর ফাউন্ডেশনের প্রথম প্রয়াস হিসেবে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাতিঘরের মাধ্যমে এতদ অঞ্চলের দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!