কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে সুমন আহমদ (২৫) নামের অস্থায়ী এক পল্লী বিদ্যুৎ কর্মী। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর এলাকায় লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। আহত সুম শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের রেহেনা বেগমের ছেলে।

জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় মেইন লাইনে বিদ্যুৎ থাকা সত্ত্বেও লাইন সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমনের অর্ধেক শরীর ঝলসে বিদ্যুৎ লাইন হতে নিছে ছিটকে পড়ে। পরে পল্লী বিদ্যুৎ এর লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Manual7 Ad Code

সুমনের মা রেহেনা বেগম বলেন,‘আমার ছেলে পরিবারের একমাত্র আয় রোজগার করে সংসার চালায়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তার এখন এ অবস্থা কি করে কি করবো।’

Manual8 Ad Code

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর গোলাম ফারুক বলেন, ‘সুমনের উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার চিকিৎিসার কোন ত্রুটি হবে না।’ #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!