জাতীয় শিক্ষা-২০২২ বড়লেখা উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী বিজয়ীদের পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

জাতীয় শিক্ষা-২০২২ বড়লেখা উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী শ্রেষ্ট নির্বাচিতদের উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে। জেলা পরিষদ মিলনায়তনে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন।

Manual2 Ad Code

উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কার ও সনদপ্রাপ্তরা হলেন- স্কুল পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ, মাদ্রাসা পর্যায়ে ইশরাত জাহান খান ও কলেজ পর্যায়ে হামিদা আক্তার। স্কুল পর্যায়ে শ্রেষ্ট শ্রেণী শিক্ষক মো. বদরুল হক, মাদ্রাসা পর্যায়ে বাংলা প্রভাষক ড. হাফিজুর রহমান ও কলেজ পর্যায়ে ইংরেজি প্রভাষক মো. মোশারফ হোসেন সবুজ। স্কুল পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান (বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ট) ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, মাদ্রাসা পর্যায়ে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হাসান মো. ইউসুফ আলী ও কলেজ পর্যায়ে দাসেরবাজার আদর্শ কলেজের অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ। শ্রেষ্ট প্রতিষ্ঠান স্কুল পর্যায়ে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা ও কলেজ পর্যায়ে দাসেরবাজার আদর্শ কলেজ। স্কুল পর্যায়ে শ্রেষ্ট স্কাউট শিক্ষক মতিউর রহমান। কলেজ পর্যায়ে শ্রেষ্ট স্কাউটস হামিদা আক্তার।

Manual5 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বিভাগ শ্রেষ্ট প্রধান শিক্ষক এনাম উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হাসান মো. ইউসুফ আলী, অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ, অধ্যক্ষ আব্দুল আহাদ খান, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!