বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবি : নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবি : নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বানিয়াচং ::

Manual2 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

০৫ আগস্ট বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮) ও তার ছেলে খোকন (৭)। তাদের মরদেহ দাফন করা হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিলচালিত নৌকা মঙ্গলবার শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকালে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছলে হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হন দুলন আক্তারের ভাই আলী নূর ও ভাইপো খোকন।

সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাননি ডুবুরিরা। সন্ধ্যায় অভিযান স্থগিত রাখা হয়। এদিকে বুধবার সকালে হাওরে স্থানীয়রা বাবা ও ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তারা মরদেহ দুটি উদ্ধার করে দাফন সম্পন্ন করে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!