কুলাউড়ায় সর্বস্তরের ট্রেন যাত্রীদের বিশাল মানববন্ধন কর্মসূচি পালন : ৮দফা না মানলে কঠোর আন্দোলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই কর্মীর মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশু চলবে ১০ মে পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন- সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী কন্যা জহরত সংসদ সদস্য নির্বাচিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন আক্কেলপুরে সেচ পাম্পের মালিককে মারধর করে ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি শমশেরনগর বিমানবন্দর ইস্যুতে জরুরি নোটিশ সংসদে কথা বললেন এম নাসের রহমান এমপি জুড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত  কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার লন্ডন প্রবাসী কুলাউড়া কলেজের সাবেক জিএস রওশনের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

কুলাউড়ায় সর্বস্তরের ট্রেন যাত্রীদের বিশাল মানববন্ধন কর্মসূচি পালন : ৮দফা না মানলে কঠোর আন্দোলন

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু.  আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। ০৯ আগস্ট শনিবার কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
`কুলাউড়া  সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন  জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট.নবাব আলী আব্বাস,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, ডা: হেমন্ত চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক খালেদ পারভেজ বক্স, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ব্যবসায়ী সেলুর রহমান, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বদরুল হোসেন, ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এইচডি রুবেল, এনামুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সম্পাদক কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ  ছাইম আহমদ লিংকন,  আব্দুল মজিদ,  ব্যবসায়ী মাসুক আহমদ  প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু.  আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।
`কুলাউড়া  সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হলো আগামী ১১ আগস্ট রেল উপদেষ্টা , সচিব ও রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি পেশ,মম  ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় এবং ১৬ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!