রাজনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ২ আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

রাজনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ২ আহত ৫

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজনগর থানা পুলিশ সুত্রে জানা যায়, ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কাজল মিয়া (৩২) ও কামল মিয়া (৩৭) নামক ২ ব্যক্তি আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এঘটনায় উভয়পক্ষে আরও ৫জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual7 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!