বড়লেখায় কীটনাশক পানে চা শ্রমিক তরুণীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় কীটনাশক পানে চা শ্রমিক তরুণীর আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের এক চা শ্রমিক তরুণী কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম রঞ্জিতা উড়িয়া (১৯)। সে মোকাম সেকশনের নেদু উড়িয়ার মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে স্বজনদের নিকট হস্তান্তর করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual6 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চা শ্রমিক তরুণী রঞ্জিতা উড়িয়া বুধবার সকালে ঘাস নিধনের জন্য ঘরে থাকা কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রতিবেশীরা জানান, নিহত রঞ্জিতার বিয়ের কথাবার্তা চলছিল। ধারণা করা হচ্ছে, তার মতের বিরুদ্ধে অভিভাবকরা হয়তো তাকে বিয়ে দেওয়ার তৎপরতা চালান। এতে অভিমান করে বিষপানে সে আত্মহত্যা করেছে।

Manual4 Ad Code

বড়লেখা থানার এসআই স্বপন জানান, ময়না তদন্ত শেষে রাতে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। পিএম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!