কুড়িগ্রামে ট্রাক চাপায় নিহত – ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রামে ট্রাক চাপায় নিহত – ১

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

রতি রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কুড়িগ্রাম – ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান (৩০) ও তার শ্যালিকা নাজমা আক্তার (২০) মটরসাইকেল যোগে ভূরুঙ্গামরীর দিকে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড়ের আব্দুল মজিদের সন্তান এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম -ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

Manual2 Ad Code

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

এইবেলা/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!