বড়লেখার দক্ষিণভাগে শামীম ট্রাভেলসের ৮ম শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

বড়লেখার দক্ষিণভাগে শামীম ট্রাভেলসের ৮ম শাখার উদ্বোধন

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি::

বড়লেখা উপজেলার দঃভাগ বাজারের মসজিদ মার্কেটে(২য় তলা) শামীম ট্রাভেলস এক্সপ্রেস এর ৮ম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যবসার উত্তরোত্তর উন্নতি ও সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব।

Manual6 Ad Code

এ সময় উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শামীম ট্রাভেলসের কর্ণধার আজমল আলী, দক্ষিণভাগ বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুল লতিফ, দৈনিক যুগান্তরের বড়লেখা উপজেলার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী ও জুড়ী জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, দক্ষিণ ভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে মাছুম আজির, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জুড়ীর ট্রাষ্ট ট্রাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন মন্জু, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মোঃ লুৎফুর রহমান, শাখার স্বত্বাধিকারী সেলিম আহমদ, যুবলীগ নেতা নাজিম আহমদ, শামীম ট্রাভেলস এক্সপ্রেস এর মালিক শামীম আহমদ, ট্রাভেলসের জুড়ী অফিসের পরিচালক নাঈম আহমদ ছাত্রলীগনেতা নাঈম আহমদ, কুলাউড়া অফিসের কর্মকর্তা শারজান আহমদ ও বাপন দাস, ফুলতলা অফিসের পরিচালক খালেদ আহমদ, জাহেদ আহমদ, শ্রমিক নেতা শহীদ আহমদ প্রমূখ। দোয়া শেষে উপস্হিত সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews