কুলাউড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  ভাটেরা ইউনিয়নের হাকালুকি হাওর তীরে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ইব্রাহিম (৮) সহ বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) পার্শ্ববর্তী হাকালুকি হাওরে গিয়ে মাছ শিকার করছিল। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফাহিম ও হরি মালাকারে মৃত্যু হয়। এসময় বজ্রপাতে ইব্রাহিম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উভয় পরিবার খুবই গরীব হওয়ায় প্রাথমিক ভাবে এক বস্তা চাল ও ৫ কেজি ডাল প্রদান করেছি। ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। উভয় পরিবারের খোঁজখবর নেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।

Manual7 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!