বাহরাইনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বাহরাইনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :: বাহরাইনে জাতীয়তাবাদী যুবদল আহবায়ক কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের স্মরণে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয় বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় কিউই রেস্টুরেন্টে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক লিমন আহমেদের  সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পাঠ করা হয়। স্বাগতিক বক্তব্য দেন জান্নুসান শাখা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ।

Manual6 Ad Code

উক্ত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক হাসানুল হক চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইনের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন কচি। গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইনের সদ্য সাবেক উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবদল বাহরাইন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্যপরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইনের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, সদ্য সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আমির হোসেন মিরু, কাজী যুবরাজ, প্রমুখ নেতৃবৃন্দ,উক্ত অনুষ্ঠানে সকল বক্তারা দেশনেত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া এবং দেশের চলমান আন্দোলনে সকল নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!