বড়লেখা থানার এস.আই হাবিবুর পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখা থানার এস.আই হাবিবুর পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এস.আই) হাবিবুর রহমান (পিপিএম) শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিসরূপ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম-এর পক্ষে থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এস.আই হাবিবুর রহমান (পিপিএম) এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

Manual5 Ad Code

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual8 Ad Code

এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান (পিপিএম) বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!