কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮০ তম মণিপুরি মহারাসলীলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ থানার আয়োজনে শুক্রবার রাত ৮টায় মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসিদ আলী, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ (বাবুল), আয়োজক কমিটির সহ সভাপতি লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য রামকৃষ্ণ চ্যাটার্চূ প্রমুখ।

Manual6 Ad Code

বক্তারা বলেন মণিপুরি আগামি ৮ নভেম্বর মণিপুরি মহারাসলীলা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিতিতে একটি সম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনের বর্ণিল উৎসব হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকার সকল ধর্মের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের কাজ করছে। মণিপুরি মহারাসলীলা সুন্দরভাবে উদযাপনের নিরাপত্তায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!