কুলাউড়া শিশু শিক্ষার্থীদের করোনা টিকা নিয়ে হয়রানির শিকার অভিভাবকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কুলাউড়া শিশু শিক্ষার্থীদের করোনা টিকা নিয়ে হয়রানির শিকার অভিভাবকরা

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলায় শিশু শিক্ষার্থীদের টিকা নিয়ে হয়রানির শিকার হয়েছেন অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ সার্ভারের অযুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চান। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

Manual1 Ad Code

কুলাউড়া পৌরসভার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা জানান, সরকারি নির্দেশ মোতাবেক শিশুদের করোনা টিকা দেয়ার জন্য আগেই নিবন্ধন করেন অভিভাবকরা। গত বৃহস্পতিবার অভিভাবকদের মোবাইল ফোনে ম্যাসেজ আসে, প্রথম ডোজ গ্রহণের তারিখ ০৫ নভেম্বর, কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া। মোবাইল ফোনে ম্যাসেজ পেয়ে অভিভাবকরা তাদের সন্তান নিয়ে হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন টিকা দেয়া হবে স্বস্ব স্কুলে। হাসপাতাল থেকে আবার অটোরিক্সা ভাড়া করে ছুটে যান স্কুলে, সেখানে গিয়ে টিকা নেন।

শুধু রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা নয় অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই হয়রানির শিকার হয়েছেন। পুরশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ জানান, তিনিও ছেলের করোনা টিকার রেজিস্ট্রেশন করেন। একইভাবে ম্যাসেজ আসে প্রথম ডোজ গ্রহণের তারিখ ০৫ নভেম্বর, কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া। পরে স্কুল থেকে জানানো হয়েছে ১৯ নভেম্বর স্কুলে টিকা দেয়া হবে।

Manual6 Ad Code

অভিভাবকদের অভিযোগ, ম্যাসেজে কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া লেখা সে কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানে ব্যবস্থা রাখা উচিত ছিলো। এটা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে উদাসীনতা। কয়েকশ অভিভাবক সন্তানদের নিয়ে হাসপাতাল থেকে আবার স্কুলে এসেছেন। স্কুলের পাশাপাশি হাসপাতালেও শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা রাখার দাবি জানান অভিভাবকরা। তাছাড়া যদি স্বস্ব স্কুলে টিকা দেয়া হয়, তাহলে আগে শিক্ষার্থীদের এবং স্কুল এলাকায় মাইকিং জানানো উচিত। তাহলে অভিভাবকরা শিশুকে নিয়ে হাসপাতাল ও স্কুল দু’জায়গা যেতে হতো না।

Manual8 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, এটা সার্ভারের সমস্যা। সারাদেশেই এই সমস্যা। আমাদের কিছু করার নাই। কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া লেখা থাকবে কিন্তু প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। উপজেলা হাসপাতালে শিশু শিক্ষার্থীদের টিকা দানের ব্যবস্থা নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!