কুলাউড়ায় শাহজালাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় শাহজালাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার একমাত্র বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাৎসরিক অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য প্রদান করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, মহতোছিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, অত্র প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ ওয়াকিফ খান ও সুমনা বেগম। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শাহেদ নুর, ছালেক আহমদ, ধীরেন্দ্র মোহন দাস।

Manual4 Ad Code

ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন মাহবুব মারিয়া। অনুষ্ঠনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির শিক্ষার্থী ইভা রহমান মাহি। আলোচনা সভা শেষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ আলী।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!