বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার নানা কর্মসূচির আয়োজন করে।

Manual1 Ad Code

সকাল সাড়ে ১১টায় বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্ত¡র এলাকা ঘুরে ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে দিনব্যাপী ডায়াবেটিস সম্পর্কে আলোচনা, বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ, পরামর্শ এবং রোগীদের কাউন্সেলিং করা হয়।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, ডা. জাছিম আহমদ, ডা. মার্জিয়া রহমান চৌধুরী, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হোসাইন আহমদ, ল্যাব ইনচার্জ মিজানুর রহমান, ব্যবসায়ী জিয়াব আহমদ, ফুয়াদ আহমদ, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র সভাপতি শিবলু আহমদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ওষধু কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোরশেদ আলম, জাহাঙ্গীর আহমদ, লিয়াকত হোসেন, তারেক আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!