বড়লেখায় ৯ ভিক্ষুক পুর্নবাসনে দেওয়া হলো দোকান, গাভী ও ছাগল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় ৯ ভিক্ষুক পুর্নবাসনে দেওয়া হলো দোকান, গাভী ও ছাগল

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual4 Ad Code

বড়লেখায় ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলার বর্ণি ইউনিয়নের ৯ ভিক্ষুক পরিবারকে পুর্নবাসন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব ভিক্ষুকদের জীবিকা নির্বাহের জন্য ৫ জনকে ক্ষুদ্র ব্যবসার দোকান, ৪ জনের মাঝে গাভী ও ছাগল প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য ও একজন ভিক্ষুকের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।

দোকান, গাভী ও ছাগল হস্তান্তরের সভায় সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!