হাকালুকির অভয়াশ্রম বিলে অবৈধ মাছ শিকার একজনের ১৫ দিনের কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

হাকালুকির অভয়াশ্রম বিলে অবৈধ মাছ শিকার একজনের ১৫ দিনের কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরের সরকার ঘোষিত মৎস্য অভয়াশ্রম ‘পলোভাঙ্গা’ বিলে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় উক্ত বিলে অবৈধভাবে বেড়জাল দিয়ে মাছ আহরণকালে আরজান আলী নামক ব্যক্তিকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত মৎস্য শিকারী উপজেলার ইসলামপুর গ্রামের শওকত মিয়ার ছেলে।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানার এসআই স্বপন দাসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, হাকালুকি হাওরের বিভিন্ন অভয়াশ্রম ঘোষিত জলমহালে কতিপয় অসাধু ব্যক্তির অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ পেয়ে তিনি বৃহস্পতিবার সকাল সাতটায় হাওরে অভিযান চালান। পলোভাঙ্গা বিলে অবৈধভাবে মাছ ধরাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং বিল থেকে মাছ ধরার অবৈধ বেড়জাল অপসারণ করেন। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!