বড়লেখায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করায় বাদীকে হত্যার হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করায় বাদীকে হত্যার হুমকি

  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় হত্যা চেষ্টার অভিযোগ আদালতে মামলা করে বিপাকে পড়েছেন বাদী সরফ উদ্দিন। প্রভাবশালী প্রতিপক্ষ বাদীকে ফের হত্যার হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual6 Ad Code

জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রামের সরফ উদ্দিনকে গত ১৫ নভেম্বর হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষের সেলিম উদ্দিন, গিয়াস উদ্দিন ও তার ছেলে রাসেল আহমদ। বিবাদীরা সরফ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ে সুমাইয়া জান্নাত মাইশা রক্তাক্ত জখম হয়। আহত হন সরফ উদ্দিন ও তার স্ত্রী মায়া বেগম। এঘটনায় সরফ উদ্দিন বৃস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Manual2 Ad Code

মামলার বাদী সরফ উদ্দিন শনিবার বিকেলে অভিযোগ করেন, মামলা করে বাড়ি ফেরার পর থেকে প্রধান আসামী সেলিম উদ্দিন বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিচ্ছে। প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে মামলা করার মজা দেখাবে। থানায় নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে। কয়েক দফা বসতঘরে ঢুকে হামলার চেষ্টা করেছে। আমি দরিদ্র মানুষ। পক্ষান্তরে বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী। এতে তার পরিবার নিরাপত্তাহীনায় ভুগছে। মিথ্যা মামলা দায়েরের আশংকায় তিনি উদ্বিগ্ন।

Manual5 Ad Code

এব্যাপারে জানতে বিবাদী সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!