কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ৫দিনে বিজয় মেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ৫দিনে বিজয় মেলা

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ০৪ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।

Manual4 Ad Code

সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শহরস্থ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ ৫ দিনব্যাপী বিজয় মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক করে একটি কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক উপ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু,  পৌর আওয়ামী লীগ সম্পাদক গৌরা দে, শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক সিপার আহমেদ, বর্তমান সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু, সহসভাপতি সহকারী অধ্যাপিকা সৈয়দা শাহ লতিফা আক্তার, সম্পাদক নির্ম্যাল্য মিত্র সুমন, জাতীয় তরুণ সংঘের সভাপতি আবুল খায়ের ফয়সল, এম শাকিল রশীদ চৌধুরী ও মো. খালেদ পারভেজ বখশসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!