বড়লেখায় সূচনার অপুষ্টি প্রতিরোধ বিষয়ক সমন্বিত কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সূচনার অপুষ্টি প্রতিরোধ বিষয়ক সমন্বিত কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলায় দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর মা ও শিশুদের অপুষ্টি চক্র প্রতিরোধে ছয় ইউনিয়নে সিএনআরএস-এর ‘সূচনা’ পরিচালিত সমন্বিত কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual2 Ad Code

সেভ দি চিল্ড্রেন, হেলেন কিলার, ওয়াল্ড ফিস, আইডিই, আইসিডিডিআরবি এর সার্বিক সহযোগিতায় সেন্ট্রাল ফর নেচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর সূচনা প্রকল্প ২০১৫ সালে বড়লেখায় এই কার্যক্রম শুরু করে। প্রকল্প এলাকার মোট উপকারভোগির সংখ্যা ৮০৫৭ জন। আগামি ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে।

Manual2 Ad Code

সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। সূচনা প্রকল্পের গভর্নেস এন্ড কমিউনিটি অফিসার অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিএনআরএসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৌরভ কান্তি রায়। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সেভ দি চিল্ড্রেনের কনসোর্টিয়াম ম্যানেজার মো. রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা দেবল সরকার, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান আহমদ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সূচনার উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপকারভোগি ইতি রাণী দাস, লিলি রাণী দাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!