বড়লেখায় হানাদার মুক্তদিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় হানাদার মুক্তদিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সভা

  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিজয় র‌্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

Manual8 Ad Code

দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে পৌরশহরে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্ব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সন্তান জাফর আহমদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!