নয়াপল্টনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

নয়াপল্টনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির প্রতিবাদ সভা

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ প্রতিনিধি:: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী বাকশালি সন্ত্রাসী ও পুলিশলীগ বিনা উস্কানিতে নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় নিহত আহত ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতাদের গ্রেফতারের প্রতিবাদে আরব আমিরাতের আল আইন বিএনপির আয়োজনে এক প্রতিবাদ সভা ৭ ডিসেম্বর বুধবার অনুষ্টিত হয়।

Manual3 Ad Code

আল আইন বিএনপির সভাপতি এবং ইউ এ ই বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকত ওসমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। প্রধান বক্তা হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ ই বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

Manual2 Ad Code

আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় বক্তব্য রাখেন আল আইন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, মাহবুব আলী খান স্মৃতি সংসদ আরব আমিরাতের সভাপতি তারেক আহমেদ সাদেক, আল আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসের হেজাজী, সাংবাদিক মইন উদ্দিন আকাশ, আল আইন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান টিটো,আল আইন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান, আল আইন বিএনপির নেতা সেলিমুর রহমান সেলিম,শফিকুর রহমান, বশির আহমেদ তালুকদার, রায়হানুল ইসলাম শামীম, জসিম উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ কবির আহমেদ সেলিম, সৈনিক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হামিদ,নজরুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুল হালিম, ফয়েজ আহমেদ, ইকবাল হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা নয়াপল্টনে নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত আওয়ামী বাকশালি সন্ত্রাসী ও পুলিশলীগদের হামলায় নিহত আহতদের বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং আপোষহীন দেশনেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও গনতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বক্তারা আরো বলেন, এই অবৈধ অনির্বাচিত নিশি রাতের সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই এই মাফিয়া সরকার ১৮কোটি মানুষের উপর মরন কামড় দিবে, তাতে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভীত নয়। আগামীতে শোককে শক্তিতে পরিনত করে এই হায়েনা সরকারের হিংস্রতাকে পদদলিত করে দেশপ্রেমিক জনতা এগিয়ে যাবে খুনী হাসিনা সরকারের পতনের লক্ষ্যে। এই মিথ্যাবাদী লুঠেরা মাফিয়া সরকারের দিন শেষ, ইনশাআল্লাহ আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বাংলাদেশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!