আত্রাইয়ে তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ ভৈরবের যুবক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আত্রাইয়ে তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ ভৈরবের যুবক

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে তবলিগ জামাতে এসে আনিছুর রহমান (৩৩) নামে এক যুবক সাত দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মুঠোফোনও বন্ধ আছে। এদিকে সন্ধান না পাওয়্য়া উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।

Manual4 Ad Code

নিখোঁজ আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মো. হিরণ মিয়ার পূত্র।

এ ঘটনায় গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনিছুর রহমানের মা রহিমা বেগম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Manual8 Ad Code

পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক আনিছুর ও তার বাবাসহ ১৫জনের একটি জামাত গত ৫ডিসেম্বর আত্রাই উপজেলার বড়কলিকাপুর দেওয়ান পাড়া মসজিদে আসে। ৭ডিসেম্বর বিকালে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন সে বাড়িতে ফিরে যেতে চাই। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জামাতের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে সে তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বেড়িয়ে পরে। পথ মধ্যে এলাকার স্থানীয় কয়েকজন যুবকের সাথে দেখা হয় তারা তাকে এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে নওগাঁ যাওয়ার কথা বললে তারা তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। কিন্তু বিগত এক সপ্তাহ অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে তার মা আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গত ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করেন। তার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!